বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি তরুনের মৃত্যু

অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি তরুনের মৃত্যু

যুক্তরাজ্যের ওয়েলসে ছুটি কাটানোর সময় লেকের পানিতে অযু করতে গিয়ে ডুবে মারা গেছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাঈম ইসলাম (২০)। স্থানীয় সময় শ‌নিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার বি‌কা‌লে তার লাশ উদ্ধার হ‌লেও ময়নাতদন্ত শে‌ষ না হওয়ায় এখ‌নও মর‌দেহ পায়‌নি প‌রিবার। প‌রিবা‌রের সদস‌্যরা সবাই তার মরদেহের অপেক্ষায় ওয়েলসে অবস্থান কর‌ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ তরুণ সিলেটের দক্ষিণ সুরমার হাজী আনোয়ার একাডেমির চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল ইসলামের মেজো ছেলে। দুইদিন আগে তিনি ওয়েলসে অবকাশ যাপনে গিয়েছিলেন।

নাঈমের মামা সি‌দ্দিকুর রহমান জানান, তিন বন্ধু হাই‌কিং কর‌ছিলেন একজন ক্লান্ত হ‌য়ে হোটে‌লে চ‌লে গেলে। নাঈম ও তার অপর বন্ধু ঐ লে‌কে যান। তার সা‌থে থাকা বন্ধু লে‌কের পা‌নিতে অজু করতে গেলে জামা-কাপড় ভি‌জে যায়।

এরপর নাঈম অজু কর‌তে নে‌মে পা‌নি‌তে প‌ড়ে যান, সাহায্যের জন্য চিৎকার কর‌তে থা‌কে। প‌রে লাঠি দি‌য়ে তা‌কে বাঁচা‌নোর চেষ্টা কর‌লেও ফল হয়নি।

লেক‌টি দুশ মিটা‌রের বে‌শি দীর্ঘ। ঘটনার সময় প্রচন্ড ঝড় হ‌চ্ছিল। পর‌দিন র‌বিবার পু‌লিশ ও কোস্টগার্ড এসে মরদেহ উদ্ধার ক‌রেন। নাঈম সাতার না জানায় পানিতে দ্রুত ত‌লি‌য়ে যান। তারা পূর্ব লন্ড‌নের টাওয়ার হ‌্যাম‌লেট‌সের বসবাস করতেন।

নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম সোমবার দুপুরে এ প্রতি‌বেদককে জানান, ময়নাতদন্তের রি‌পোর্ট, ডেথব‌ডি য‌দি মঙ্গলবার পাওয়া যায় তাহ‌লে পূর্ব লন্ড‌নে বুধবার জানাজা হ‌বে। জানাজার সময় ‌নির্ভর কর‌ছে ডেথব‌ডি পাওয়া ওপর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2012-2026