বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতার বিপক্ষে ক্ষতিপূরণের ঘোষণা

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতার বিপক্ষে ক্ষতিপূরণের ঘোষণা

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে এ অর্থ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র বিভিন্ন এআই সক্ষমতার কথা তুলে ধরা হলেও সেসব ফিচারের কিছু বাস্তবে চালু ছিল না। ফলে ওই বিজ্ঞাপনের ওপর নির্ভর করে গ্রাহকেরা আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নির্দিষ্ট কিছু আইফোন মডেলের ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য গ্রাহকেরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন। একই সময়ের মধ্যে চাইলে তারা মামলা থেকে নিজেদের প্রত্যাহারও করতে পারবেন।

কারা ক্ষতিপূরণ পাবেন
২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে বিক্রি হওয়া আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনেছেন এমন গ্রাহকেরা এই নিষ্পত্তির আওতায় পড়বেন।

তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। গ্রাহককে সংশ্লিষ্ট আইফোনের মূল বা প্রথম মালিক হতে হবে এবং ফোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।

যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে চূড়ান্ত অর্থের পরিমাণ কত হবে, তা কতজন যোগ্য গ্রাহক দাবি জমা দেন তার ওপর নির্ভর করবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ার পর বিষয়টি আদালতে শুনানি হবে। নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা আদালত নির্ধারণ করবেন।

এ বিষয়ে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2012-2026