বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪

লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো সম্মাননা অনুষ্ঠান

লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো সম্মাননা অনুষ্ঠান

পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েট হলে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আয়োজনে এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান।

সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে গোলাপগঞ্জ তথা সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও মর্যাদাপূর্ণ ও আনন্দঘন।

অনুষ্ঠানে সমাজ ও কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শতাধিক গুণীজনকে অ্যাওয়ার্ড ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুসতাক আহমেদ।

অনুষ্ঠানে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুকুল চক্রবর্তীসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের স্বীকৃতি ব্যক্তিগতভাবে আনন্দের পাশাপাশি সমাজ ও কমিউনিটির জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।

এদিকে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এই সফল ও বর্ণাঢ্য আয়োজনের জন্য সংগঠনের কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদির, সহ-সভাপতি জনাব আব্দুস সামাদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সংগঠনটি ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026