শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩০

টাওয়ার হ্যামলেটসে ক্যান্সার রোগীদের সহায়তায় ম্যাকমিলান কফি মর্নিং

টাওয়ার হ্যামলেটসে ক্যান্সার রোগীদের সহায়তায় ম্যাকমিলান কফি মর্নিং

ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্যোগে একটি মানবিক তহবিল সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টবিলেন ডিপোতে এ উপলক্ষে ম্যাকমিলান কফি মর্নিং আয়োজন করা হয়। আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যান্সার সহায়তাকারী দাতব্য সংস্থা ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টে প্রদান করা হয়েছে।

ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং এ মানবিক কর্মসূচির আয়োজন করেন। কফি মর্নিংয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের ঘরে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসেন। এসব খাবার সহকর্মীদের মধ্যে পরিবেশনের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে টবিলেনের লাইন ম্যানেজার সিবা খানমসহ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সিনিয়র ও জুনিয়র পর্যায়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তাঁরা নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তায় এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন।

আয়োজক ক্রিস্টিন লং বলেন, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণে কর্মসূচিটি সফল হয়েছে। তিনি এ মানবিক উদ্যোগে অংশ নেওয়া এবং সহযোগিতা করার জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যান্সারে আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানে ব্যবহৃত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026