শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫

ওবামা ভাষণ দিলেও সবার চোখ মিশেলের দিকে

ওবামা ভাষণ দিলেও সবার চোখ মিশেলের দিকে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দিচ্ছেন। কিন্তু অনেকের চোখ বার বার সরে যাচ্ছে অন্যদিকে।

তিনি আর কেউ নন, ফার্স্ট লেডি মিশেল ওবামা। এর কারণ, তিনি কাঁচা হলুদ রঙের যে পোশাকটি পরেছিলেন সেদিন তা সবার নজর কেড়েছে। তা ছাড়া ব্যক্তিত্বেরও একটি মিশেল ছিল। সব মিলে তিনি হয়ে উঠেছিলেন ওই অনুষ্ঠানের দ্বিতীয় আকর্ষণ।

আর তাইতো বারবার সিএনএনের ক্যামেরা ফোকাস করছিল তার ওপর। তাতে মিশেল ওবামাকে বেশ খোশমেজাজে দেখা গেছে। তার মুখে বারবার স্মিত হাসি। এক অনবদ্য মুহূর্ত সৃষ্টি করেছিলেন তিনি। কাঁচা হলুদ রঙের যে পোশাকটি তিনি পরেছিলেন অল্প সময়ের মধ্যে তার স্টক বিক্রি হয়ে যায় অনলাইনে। এ পোশাকটির ডিজাইনার নারসিস্কো রড্রিগুয়েজ।

বিভিন্ন মিডিয়ায় লেখা হচ্ছে, দুই মেয়াদের শেষ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছেন তার গৃহীত কর্মকাণ্ডের ওপর। কিন্তু সবাই ফিসফিসিয়ে বলাবলি করছিলেন ফার্স্ট লেডি মিশেলের মেরিগোল্ড রঙের পোশাক নিয়ে। প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তব্য তখনও শেষ করেননি। ততক্ষণে নেইম্যান মারকাস ওয়েবসাইটে বিক্রি হয়ে যায় ওই স্লিভলেস পোশাকটির স্টক।

ওই ওয়েবসাইট পোশাকটির দাম ধরে ২ হাজার ৯৫ ডলার। তবে পরে তা কমিয়ে ৬২৮ ডলার করে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026