মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১২

বিশ্বকাপের আতঙ্ক বাংলাদেশ

বিশ্বকাপের আতঙ্ক বাংলাদেশ

গ্যালারী থেকে ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অনেক বড় বার্তা দিলেন ম্যাথিউ হেউডেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে তিনি ‘আতঙ্ক’ হিসেবে দেখছেন। বাংলাদেশের বর্তমান দলটি উপমহাদেশের মাটিতে যে কোনোকিছু ঘটিয়ে দিতে পারে বলে বিশ্বাস তার। বিশ্বকাপের প্রথমপর্বে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৮ আর ওমানকে ৫৪ রানে হারিয়ে সুপার টেনের টিকিট কেটেছে তারা।

এছাড়া গত বছর নিজেদের মাটিতে তিনটি দেশকে সিরিজ হারানোর পর সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। নৈপুণ্য বিবেচনায় বাংলাদেশ দলকে নিয়ে তাই এমন মন্তব্য অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী এ ব্যাটসম্যানের। নিজের বিশেষজ্ঞ মতামত দিয়ে গিয়ে ম্যাথিউ হেইডেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান দলটি টুর্নামেন্টে আতঙ্কের নাম। উপমহাদেশের কন্ডিশনে তাদের খেলার অভিজ্ঞতা অনেক।

এছাড়া তাদের রয়েছে ধারাবাহিক দারুণ ফর্ম। চেনা এই কন্ডিশনে বাংলাদেশ ভাল কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। যে কোনো কিছু ঘটিয়ে দেয়ার সামর্থ্য আছে তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে বুধবার কলকাতার ইডেন গার্ডেনসে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। যাদের বিপক্ষে শেষ ৫ ম্যাচেই জয় দেখেছে বাংলাদশে। সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে টাইগাররা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026