সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫২

বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ খান

বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ খান

গ্যালারী থেকে ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজকে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। উত্তেজনার পারদ চড়ছে এমনিতেই। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উদ্যম আরও বাড়িয়ে দিতে আজ মাইক্রোফোন হাতে নেবেন বলিউড তারকা শাহরুখ খান।

মুম্বাই মিরর বলছে, কপিল দেব গাভাস্কার এবং শোয়েব আখতারের সঙ্গে আজকের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন শাহরুখ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচের প্রথমার্ধে মাইক থাকবে শাহরুখের হাতে।

ভারতীয় এই অভিনেতার ক্রিকেটের সঙ্গে সখ্যতা নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার নিজস্ব দল কলকাতা নাইট রাইডার্স বিজয়ী হয়েছে দুবার। কেকেআর এর হয়ে নিয়মিত খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সকেই নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর তাই বাংলাদেশের সঙ্গে ম্যাচটি মিস করতে চান না কিং খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026