শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৮

কানাডায় বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

কানাডায় বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: কানাডার কুইবেক প্রদেশের পূর্ব উপকূলের একটি দ্বীপে ব্যক্তিগত ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই মারা গেছেন। মঙ্গলবার সকালে বিমানটি মন্ট্রিল থেকে যাত্রা করেছিল।

কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার বিমানটি ইলেস দ্য লে ম্যাডেলেইন বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ঝড়ো বাতাস ও তুষারের কবলে পড়ে সেন্ট লরেন্স উপসাগরের ম্যাগডালেন দ্বীপে বিধ্বস্ত হয়।

মৃত্যুবরণকারীদের মধ্যে কানাডার সাবেক পরিবহনমন্ত্রী ও ব্রডকাস্টার জ্য লাপিয়েরি ও তার পরিবারের সদস্যরাও রয়েছেন। ৫৯ বছর বয়সী লাপিয়েরি কানাডার সিটিভি ও অন্যান্য গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন। তিনি ২০০৪ সালের জুলাই থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী পল মার্টিনের লিবারেল দলীয় সরকারে পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই গণমাধ্যমগুলোর মধ্যে একটি জানিয়েছে, দুর্ঘটনায় লাপিয়েরির স্ত্রী, দুই ভাই ও এক বোন মারা গেছেন। মৃত্যুবরণকারী অন্য দুইজন বিমানটির ক্রু ছিলেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লাপিয়েরিসহ অন্যরা দুই ইঞ্জিন বিশিষ্ট ভাড়া করা মিতশুবিশি বিমানটিতে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026