মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬

ইউরোপিয়ানরা যদি মার্কিন নির্বাচনে ভোট দিতে পারতেন

ইউরোপিয়ানরা যদি মার্কিন নির্বাচনে ভোট দিতে পারতেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপে ব্যাপক জনসমর্থন রয়েছে হিলারি ক্লিনটনের। যদি ইউরোপিয়ানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারতেন তাহলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ভূমিধস জয় পেতেন তিনি।

বৃটেন, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে এ বিষয়ে জরিপ চালিয়েছে ইউগভ।

তাতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪০ পয়েন্ট বেশি জনসমর্থন হিলারি ক্লিনটনের। হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন শতকরা ৪৬ ভাগ ইউরোপিয়ান। তার বিপরীতে মাত্র ৬ ভাগ সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সও যদি মনোনয়ন পান তিনিও ইউরোপে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতেন।

এক্ষেত্রে বার্নি স্যান্ডার্স পেতেন শতকরা ১৪ ভাগ ভোট। ডোনাল্ড ট্রাম্প শতকরা ৬ ভাগ ভোট পেলেও তার রিপাবলিকান দল থেকে যদি টেড ক্রুজ দলীয় মনোনয়ন পান তাহলে তিনি পেতেন মাত্র শতকরা দুই ভাগ ভোট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026