মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২

যৌন কেলেঙ্কারির দায়ে মার্কিন স্পিকারের জেল

যৌন কেলেঙ্কারির দায়ে মার্কিন স্পিকারের জেল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শিশুদের ওপর যৌন নিপীড়নের পর তা ধামাচাপায় অর্থ সাধার দায়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ডেনিস হ্যাস্টার্টকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে শিকাগোস্থ ফেডারেল কোর্ট । ২৭শে এপ্রিল শিকাগোর ফেডারেল কোর্ট ৭৪ বছর বয়সী হ্যাস্টার্টের এ দণ্ড দিয়ে রায় ঘোষণা করে।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের ৫১তম স্পিকার হিসেবে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রিপাবলিকান পার্টির এই রাজনীতিবিদ। প্রায় ৪০ বছর আগে সত্তরের দশকে স্কুল কোচ হিসেবে দায়িত্ব পালনকালে এক সময়ের সমকামী হ্যাস্টার্ট একের পর এক কিশোরদের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হতেন।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি স্টিভেন ব্লক গণমাধ্যমকে জানান, প্রায় ৪০ বছরের বেশি সময় আগে কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে কর্মজীবনে প্রবেশ পর্যন্ত অর্থাৎ ২০ বছর থেকে ৩০ বছর বয়সে হ্যাস্টার্ট সমকামিতায় লিপ্ত ছিলেন।

ওই সময় ১৪ থেকে ১৭ বছর বয়সী অনেক কিশোর তার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। শিকাগোর উপকণ্ঠে ইয়র্ক ভিলে হাই স্কুলের লকার রুমে এবং আশেপাশের হোটেল-মোটেলে তিনি এসব অপকর্ম চালাতেন। জোরপূর্বক সমকামে লিপ্ত হয়েছিলেন এমন এক ভিকটিম বহু বছর পর তথ্য-উপাত্তসহ মুখ খুলতে চাইলে ঘটনা প্রকাশ না করার জন্যে স্পিকার হ্যাস্টার্ট তাকে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি টাকা) দিতে চেয়েছিলেন।

এ ঘটনায় আদালত তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পক্ষে থাকলেও বছরখানেক আগে তিনি দোষ স্বীকার করেন। এছাড়া তার বয়সের কথা বিবেচনা করে লঘু দণ্ড হিসেবে তাকে মাত্র ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান সহকারী অ্যাটর্নি স্টিভেন ব্লক। তিনি জানান, জেল খাটার পাশাপাশি তাকে আড়াই লাখ ডলারের জরিমানাও করা হয়েছে, যা ক্রাইম ভিকটিম ফান্ড এ জমা হবে। এছাড়া জেল খাটার পর আরও আড়াই বছর হ্যাস্টার্টকে কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে থাকতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026