বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৭

টার্মিনেটর টু ছবিতে প্রতিটা শব্দের জন্য ২০ হাজার ডলার আয়

টার্মিনেটর টু ছবিতে প্রতিটা শব্দের জন্য ২০ হাজার ডলার আয়

বিনোদন ডেস্ক: ১৯৯১ সালে মুক্তি পাওয়া টার্মিনেটর-টু ছবিতে মাত্র সাতশ শব্দ উচ্চারণ করেছিলেন সাড়া জাগানো হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। আর ওই শব্দ উচ্চারণ করেই সে সময় ১৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন তিনি।

অর্থাৎ টার্মিনেটর-টুতে এক একটি শব্দ উচ্চারণের জন্য গড়ে ২০ হাজার ডলারেরও বেশি করে আয় করেছেন শোয়ার্জনেগার!

সংলাপের বিবেচনায় শোয়ার্জনেগারের আয় হিসেব করা হলে তাইতো দাঁড়াচ্ছে। পুরো ছবিজুড়ে তিনি যতগুলো ছোট ছোট বাক্য আওড়েছেন তার প্রত্যেকটি এখন সূক্ষ্ণভাবে মনে করাটা কঠিনই হবে।

তবে ছবিতে তার মুখে শোনা যাওয়া কয়েকটি বিখ্যাত বাক্য এক মুহূর্তেই বলে দিতে পারবেন ভক্তরা।

তার সাড়া জাগানো সংলাপ ‘হাসতা লা ভিসতা, বেবি এর জন্যই ৮৫ হাজার ৭১৬ ডলার আয় করেছেন শোয়ার্জনেগার।

এছাড়া আই উইল বি ব্যাক এবং কাম উইথ মি ইফ ইউ ওয়ান্ট টু লিভ এর মতো বিখ্যাত সংলাপগুলোর প্রত্যেকটি শব্দের জন্য তার আয় হয়েছে ২১,৪২৯ ডলার করে।

১৯৮৪ সালে ‘টার্মিনেটর’ ছবির ব্যাপক সাফল্যের ৭ বছর পর এর সিকুয়্যাল ‘টার্মিনেটর-টু’ মুক্তি পায়। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জনেগার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026