বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৭

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদ: এবার সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদ: এবার সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বিনোদন ডেস্ক: হলিউডের সবচেয়ে দামি তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

দিন কয়েক আগেও তারকাদের মধ্যে সুখী দম্পতি বলে ধরা হতো তাদের। সুখের সংসার আর নেই। ভেঙে দুজন দুপথ বেছে নিয়েছেন। সংসার ভাঙলেও রয়ে গেছে তাদের দুজনের একসঙ্গে অর্জিত ৫০ কোটি ডলারেরও বেশি সম্পত্তি। বিচ্ছেদের পর সেই সম্পদের ভবিষ্যৎ নিয়ে জেগেছে শঙ্কা।

তারকাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিষয়ক আইনজীবী ডোনাল্ড ডেভিড নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পিটের ৩৫ কোটি আর জোলির সাড়ে ২৭ কোটি ডলারের সম্পত্তি রয়েছে। ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস ছবিতে পিটের সঙ্গে অভিনয় করতে গিয়ে তার প্রেমে পড়েন জোলি। দুই বছর আগে ফ্রান্সে বিবাহবন্ধনে জড়ান তারা।

কিন্তু তাদের সাজানো সংসারে ভাঙন ধরেছে। মতবিরোধের কারণ দেখিয়ে পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি।

বিচ্ছেদের পর তাদের সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে নিউ ইয়র্কের আরেক আইনি বিশেষজ্ঞ জ্যাকলিন নিউম্যান বলেছেন, বিয়ের আগে পিট ও জোলির মধ্যে অর্থবিষয়ক কোনো চুক্তি না হয়ে থাকলে আমি অবাকই হবো।

তবে বিচ্ছেদে অর্থনৈতিক দিকটি কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। আমার ধারণা, তারা মীমাংসার মানসিকতা রাখবেন। তবে এক্ষেত্রে দুজনকে এগিয়ে আসতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026