রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২২

বাংলাদেশের জন্য জ্বালানি তেল ভারত থেকে আসবে

বাংলাদেশের জন্য জ্বালানি তেল ভারত থেকে আসবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

ম্প্রতি ভারত সফরে গিয়ে দেশটির সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, ভারতের নুমালিগড়ে একটি তেল শোধনাগার কেন্দ্র রয়েছে। সেখান থেকে তেল শোধন করে বাংলাদেশের উত্তরবঙ্গ ও খুলনাসহ নিম্নাঞ্চলে সরবরাহ করা হবে। ভারত থেকে এই তেল কিনে আনা হবে বলে।

এই পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল কেনা সম্ভব হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই তেল সরবরাহের জন্য যে পাইপলাইন দরকার তা ভারত কর্তৃপক্ষ নির্মাণ করে দেবে বলে জানান নসরুল হামিদ।

তিনি বলেন, এই পাইপলাইন নির্মাণের জন্য দুই দেশের মধ্যে একটি ঋণচুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে থেকেই পাইপলাইনের খরচ বহন করা হতে পারে অথবা তেল আমদানির প্রিমিয়াম থেকে খরচ মেটানো হতে পারে। তবে আপাতত খরচটি ভারতই দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025