বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪

ভারতে বোরকা পরে নারীদের যৌন হয়রানি

ভারতে বোরকা পরে নারীদের যৌন হয়রানি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মহররম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বোরকা পরে নারীদের যৌন হয়রানি করার দায়ে ধরা পড়েছে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা অভিষেক যাদব। তাকে ধরে জনতা উত্তম মধ্যম দিয়েছে। এক পর্যায়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনা ঘটেছে ভারতের এলাহাবাদে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, শনিবার রাতে বোরকা পরা অবস্থায় ধরা পড়ে অভিষেক। এ সময় মনি উমরপুর গ্রামের ইমামবাড়ায় মহররমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে নারীদের যৌন হয়রান করছিল। অভিষেক যাদব জেলা বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক।

ওই অনুষ্ঠানে উপস্থিত নারীরা বোরকা পরা দু’ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তারা বুঝতে পারেন তাদেরকে বিভিন্ন ভাবে তারা হয়রান করার চেষ্টা করছে। এ নিয়ে তারা অভিযোগ জানান বড়দের কাছে।

এ সময় ওই দু’বোরকা পরা ব্যক্তির মুখের পর্দা সরিয়ে দেখা যায় তারা পুরুষ। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় অভিষেক।

এতে গ্রামে দাঙ্গা লাগার ভয়ে অভিভাবকরা পুলিশে খবর দেন। ওদিকে অভিষেকের পরিবার থেকে বরা হয়েছে, বাড়ি আসার পথে তার ওপর হামলা চালিয়ে জিনিসপত্র লুট করা হয়েছে।

উল্লেখ্য, অভিষেক হলো বিজেপির জেলা পঞ্চায়েত সদস্য শিপ্রা যাদবের স্বামী। তার বিরুদ্ধে মামলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025