শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৪

পরিণীতির কথায় বিস্মিত বলিউড

পরিণীতির কথায় বিস্মিত বলিউড

বিনোদন ডেস্ক: পরিণীতি চোপড়ার অবস্থানটা বলিউডে খুব শক্তিশালী না হলেও জনপ্রিয়তার দিক দিয়ে বেশ ওপরেই তিনি। অভিনয় করেন দুর্দান্ত। আর সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়।

ম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথা তিনি বলেছেন যা শুনে বিস্মিত গোটা বলিউড। সে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই মন্তব্য।

পরিণীতিকে জিজ্ঞাসা করা হয়, কোন ধরনের পুরুষ তাকে আকর্ষণ করে। উত্তরে তিনি বলেন, যারা গোসল করে না, সেই ধরনের ছেলেদের প্রতি তিনি আকর্ষণ অনুভব করেন। তবে শুধু এটাই নয়, তার স্বপ্নের মানুষ সম্পর্কে আরো অনেক কথাই বলেছেন পরিণীতি।

তার বক্তব্য, তিনি একেবারেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই যে ছেলেরা খুব সিম্পল, কোনো ‘হাইফাই’ পরিবারের সদস্য নয়, খাঁটি দেশি এবং দামি পোশাক বা ফ্যান্সি ডিনার পছন্দ করেন না। যে ছেলে সারা দিন পাজামা পরে তার সঙ্গে থাকতে রাজি।

টেবল ম্যানার্স ভেঙে এখানে সেখানে খাবার ছড়িয়ে খেতে যার জুড়ি নেই এবং যে নির্দ্বিধায় বলতে পারে যে আজ সে গোসল করেনি, তেমন ছেলেই পছন্দ পরিণীতি চোপড়ার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026