বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪১

ব্রেক্সিটের ফলে ব্রিটেনকে সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড ডিভোর্স বিল দিতে হবে

ব্রেক্সিটের ফলে ব্রিটেনকে সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড ডিভোর্স বিল দিতে হবে

সৈয়দ শাহ সেলিম আহমদ: ইউরোপীয় ইউনিয়নের সাথে ডিভোর্স বিল বাবদ ব্রিটেনকে প্রতি সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড গচ্ছা দিতে হবে।

উনিয়নের সাথে বিচ্ছেদের হিসেবে লায়বিলিটি ডেবট বাবদ ২৪১ বিলিয়ন ইউরো বা ২১৭ বিলিয়ন পাউন্ড, পেনসন বাবদ ৬৩.৮ বিলিয়ন ইউরো বা ৫৭.৫ বিলিয়ন পাউন্ড লায়বিলিটিস পরিশোধ করতে হবে।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে এমনটাই প্রকাশ করা হয়েছে। তবে কিছু কিছু ইইউ অফিসিয়াল এই বিল আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। সাবেক ইউকে ট্রেড মিনিস্টার লর্ড লিভিংস্টোন এই কষ্ট হতে পারে বছরে ভাগ করে সমান অংশে সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড।

মজার ব্যাপার হলো ব্রেক্সিটের গণভোটের সময়ে ভোট লিভ ক্যাম্পেইনরেরা বিশাল বিলবোর্ড আর প্রচার করে বলেছিলো, ব্রিটেন প্রতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নে ২৫০ মিলিয়ন পাউন্ড পাঠায় ফি হিসেবে এবং ব্রেক্সিটের ফলে এই পয়সা সেইভ হয়ে যাবে, তখন এনএইচএস এর সার্ভিস উন্নতিতে খরচ করা হবে।

গণভোটের পর সেই হিসেব যে ভুল ছিলো- সেটা নাইজেল ফারাজ এবং ভোট লিভ ক্যাম্পেইনরেরা স্বীকার করেছেন।

আজকে ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, ব্রেক্সিটের খেসারত ব্রিটেনকে লায়বিলিটি সহ অন্যান্য হিসেবে মতে, সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড এক বছর সময় পর্যন্ত দিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025