মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৮

ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি পড়লো সেন্সরের

ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি পড়লো সেন্সরের

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্যে পারফরমেন্সের ঘটনা।

তবে সেসব থেকে অন্তত তিনটি ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতের সিবিএফসি (সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)। অনলাইন বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, সেন্সরে প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন করণ। তিনি চাননি একটি দৃশ্যেও অন্যের হস্তক্ষেপ থাকুক।

সেন্সর বোর্ড সদস্যরা ছবিটির পরিণত ভাবনা ও নান্দনিকতার প্রশংসা করলেও ঐশ্বরিয়া ও রণবীরের পারফরম করা কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। এগুলোতে যেন কাঁচি না পড়ে সেজন্য চেষ্টার কমতি রাখেননি করণ।

সাহসী মনোভাব নিয়ে তিনি উল্লেখ করেন, এসব দৃশ্য বাদ দিলে গল্প দুর্বল হয়ে পড়বে। কিন্তু লাভ হয়নি। কর্তনের সিদ্ধান্তে অনড় ছিল সেন্সর বোর্ড। অনেক চেষ্টার পরও সফল না হয়ে এটা মেনে নিয়েছেন করণ। ট্রেলারে দেখা যাওয়া ঐশ্বরিয়া-রণবীরের তিনটি অন্তরঙ্গ মুহূর্ত মুছে ফেলা হয়েছে ছবি থেকে।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে গত ১২ই অক্টোবর ইউএ (অভিভাবকের সঙ্গে শিশুদের জন্য উপযোগী) সনদপত্র দিয়েছে সিবিএফসি। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮শে অক্টোবর।

এতে রণবীরের বিপরীতে আনুশকা শর্মাও অভিনয় করেছেন। এ ছাড়া অতিথি চরিত্রে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026