বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৭

ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতে তিন দিনের সফরে ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোববার ঢাকায় আসার পর তিনদিন বাংলাদেশে অবস্থান করবেন কিম। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, তিন দিনের সফরের কর্মসূচির মধ্যে ১৭ অক্টোবর ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’-এ দারিদ্র্য বিমোচন নিয়ে একটি পাবলিক লেকচারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বক্তৃতা করবেন।

ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একান্ত বৈঠক করবেন কিম। পাশাপাশি বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের কয়েকটি উন্নয়ন প্রকল্পও তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025