রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫১

লন্ডন ইন্ডিপেনডেন্ট পুলিশ জাকারিয়াকে নির্যাতনের ঘটনা তদন্ত করবে

লন্ডন ইন্ডিপেনডেন্ট পুলিশ জাকারিয়াকে নির্যাতনের ঘটনা তদন্ত করবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত যুবক জাকারিয়া হোসেনের গাড়ি তল্লাশির সময় পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীণের আরবার ইয়ুথ সেন্টারের সামনে তার উপর পুলিশি নির্যাতনের ঘটনাটি তদন্ত করবে ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইনটস কমিশন (আইপিসিসি)।

দিকে এই ঘটনাকে কেন্দ্র বাংলাদেশী কমিউনিটিতে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বড় সভা সমাবেশ হয়েছে। বাংলাদেশীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার বিচার দাবী করেছেন।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় সংগঠিত এই ঘটনাটি সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে উপস্থিত পুলিশ সদস্যদের আচরন নিয়ে কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইনটস কমিশনম্ব (আইপিসিসি) বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিলো।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি আনন্দিত যে তারা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগকে প্রাধান্য দিয়ে ঘটনাটি তদন্তের জন্য এগিয়ে এসেছে। এখানে আমি আবারো পরিষ্কার ভাষায় বলতে চাই, এটি একটি সিরিয়াস ঘটনা এবং ভিডিওতে দেখতে পাওয়া একজন পুলিশ সদস্যের আচরন অগ্রহনযোগ্য ছিলো।

মেয়র বলেন, পুলিশের প্রতি কমিউনিটির বিশ্বাস এবং আস্থা খুবই জরুরী একটি বিষয় এবং আমি আশাবাদী তদন্ত কমিশন সেদিন কী ঘটেছিলো তা সম্পূর্ণভাবে তলিয়ে দেখবেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ যোগাযোগ করতে চাইলে অথবা কোন প্রমাণাদি দিয়ে তদন্তে সহায়তার জন্য যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে – ০৮০০ ১৫১ ০০১৯ ।

এছাড়া http://towerhamlets@ipcc.gsi.gov.uk এই ইমেইলে ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য যে, ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইনটস কমিশনম্ব পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত এবং তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। এদিকে, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস কমিশনের তদন্তকে স্বাগত জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025