সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭

ইন্দোনেশিয়ায় যৌন অপরাধ দমন করবে নপুংসক করার আইন

ইন্দোনেশিয়ায় যৌন অপরাধ দমন করবে নপুংসক করার আইন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তার সরকার শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে।

মি: উইদোদো বিবিসিকে বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোন আপোষ হতে পারে না।

ইন্দোনেশিয়ায় চৌদ্দ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাশ করে দেশটি।

সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি। প্রেসিডেন্ট উইদোদো বলেছেন যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখবো।

যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হয় তাহলে সময়ের সাথে সাথে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025