সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ নাইরোবি বিমানবন্দর

ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ নাইরোবি বিমানবন্দর

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার ভোরে পূর্ব আফ্রিকার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জোমো কেন্যাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের ইমিগ্রেশন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন ভয়াবহ আকার ধারণ করেছে স্বীকার করে পরিবহন বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মিচায়েল কামাও জনগণকে বিমানবন্দর থেকে দূরে অবস্থানের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, বিমানবন্দরের প্রধান ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের ভেতরের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে, তবে ভেতরে এখন কেবল জরুরি সেবাকর্মীরাই থাকছেন। এছাড়া, আগুন নেভাতে দমকল বাহিনীসহ জরুরি সেবা সংস্থাগুলো প্রাণান্তর কাজ করছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাও অস্পষ্ট। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ কেএএ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করে কর্তৃপক্ষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026