সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২

৩০ বছরেও শিশু

৩০ বছরেও শিশু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেখতে অবিকল ৫-৬ বছর বয়সী শিশু। অথচ বয়স তার ৩০ বছর। পরশুরামে এমন এক অস্বাভাবিক শিশুর সন্ধান পাওয়া গেছে। বুধবার বিকেলে নিশাদের সাথে কথা হয় এ প্রতিবেদকের।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের হারুন মোয়াজ্জমের বড় ছেলে নিশাদ (৩০)। দেড় ফুট আকার নিয়ে জন্ম নেয়া নিশাদের মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মত। চোয়ালের চামড়া কুঁচকে গেছে। হাত-পা সহ সারা শরীরে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিক এই চেহারা নিয়ে ৩০ বছর বয়স পার করেছে নিশাদ। দিনে দিনে তার চেহারা আরও বুড়িয়ে যাচ্ছে।

হারুন মোয়াজ্জম জানান, আমার এক ছেলে ও এক মেয়ে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে নিশাদ বৃদ্ধ মানুষের আকৃতি নিয়েই জন্ম নেয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিজের সব কাজ নিজেই করতে পারে নিশাদ। বলতে পারে স্বাভাবিক কথাবার্তাও। নিশাদ প্রতিবন্ধী ভাতাও পায়।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এটি বিরল প্রোজেরিয়া রোগ। গ্রিক শব্দ প্রোজেরোস থেকে প্রোজেরিয়া শব্দের উদ্ভব। যার অর্থ অল্পতেই বৃদ্ধ। প্রজেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তি দেখতে অবিকল বৃদ্ধের মত হয়।

এমনকি বৃদ্ধ বয়সে হয় এমন বেশির ভাগ রোগও দেখা যায় তাদের মধ্যে। এখনো এ রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি বলে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026