রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১১

ভেঙে ফেলা হবে হিটলারের জন্ম বাড়ি

ভেঙে ফেলা হবে হিটলারের জন্ম বাড়ি

অন্যকিছু ডেস্ক: জার্মান নাৎসী নেতা এডলফ হিটলারের জন্ম নেয়া বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। নব্য নাৎসীদের কাছে ওই বাড়িটি তীর্থস্থানে পরিণত হওয়ার আশঙ্কায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েকলক্ষ ইহুদি হত্যার নায়ক হিটলারের জন্ম অষ্ট্রিয়ায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে এবং তারপর এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।

অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত একটি বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।

স্থানীয় লোকেরা বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয় নি।

তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামে এক মহিলা, তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।

এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে।

তবে ভবনটি ভেঙে সেখানে কী করা হবে সে বিষয়ে বিতর্ক শেষ হয়নি। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে।

তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025