রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০

সন্দেহজনক রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় ২৬ জন যাত্রী অসুস্থ্য লন্ডন সিটি এয়ারপোর্টে

সন্দেহজনক রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় ২৬ জন যাত্রী অসুস্থ্য লন্ডন সিটি এয়ারপোর্টে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শুক্রবার বিকালে সন্দেহজনক রাসায়নিক পদার্থের কারনে লন্ডন সিটি এয়ারপোর্টে কয়েকজন যাত্রী অসুস্থার অভিযোগ পাওয়া যায়।

পুলিশ বলছে, একটি সিএস গ্যাস স্প্রে হতে পারে। পুলিশ বলছে তারা এটি সন্ত্রাসীদের কাজ বলে মনে করছে না। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার কারণ এখনও জানা যায়নি।

লন্ডন ফায়ার বিগ্রেডের তরফ থেকে জানানো হয়, রাসায়নিক ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে তিনটি ফায়ার ইঞ্জিন এবং বিশেষজ্ঞ দল পাঠানো হয় এবং সেখান তেকে প্রায় ৫০০ মানুষ সরানো হয়। এর মধ্যে ২৬জন স্টাফ অসুস্থ্য হয়ে পড়লে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, শুক্রবার বিকালে সেখান থেকে যাত্রী ও এয়ারপোর্টে কর্মরতদের সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটে বিকাল ৫টায়। এর ৪ঘন্টার পর নিরাপত্তা কর্মীরা এলাকাটিকে বিপদ মুক্ত ঘোষণা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026