শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০

ক্ষমা চেয়ে ছোট হইনি আমি

ক্ষমা চেয়ে ছোট হইনি আমি

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভ্রমণ বিষয়ক একটি ম্যাগাজিনের প্রচ্ছদে একটি স্লিভলেস ট্যাংক টপ পরে পোজ দেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

কিন্তু সিরিয়ার শরণার্থী সঙ্কটের প্রেক্ষাপটে ট্যাংক টপের বক্তব্য নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এরপর অবশ্য নিজে ক্ষমাও চেয়েছেন।

এ নিয়ে তিনি বলেন, ক্ষমা চেয়ে তো আমি ছোট হইনি। সপ্তাহ ঘুরে তিনি আবার আলোচনায়, তবে এবার সমালোচনার জন্য নয়।

সম্প্রতি নিউইয়র্কে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাকশন সিরিজ কোয়েন্টিকো’র দ্বিতীয় মৌসুমের শুটিংয়ের জন্য। আর শুটিং করতে গিয়ে প্রকাশ করেন নিজের ভালোলাগার অনুভূতি।

ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, নিউইয়র্ক আমার দেখা অন্যতম সুন্দর শহর। আমার নিজের বেশ পছন্দের। মনে হচ্ছে নিউইয়র্কে শুটিং করাটাই আমি ভালোবাসি। শুটিং চলাকালীন পুরো সময়ে সাহায্যের জন্য নিউইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানাতে ভুল করেননি এই বলিউড তারকা।

বলে রাখা ভালো, কোয়েন্টিকো’র দ্বিতীয় মৌসুমে প্রতি পর্বের কাহিনি বদলে গেলেও কাহিনির কেন্দ্রে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াই। সিরিজটিতে প্রিয়াঙ্কার নতুন সহশিল্পী এল এ ল খ্যাত ব্লেয়ার আন্ডারউড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026