মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৯

আ.লীগের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত

আ.লীগের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত

শীর্ষবিন্দু নিউজ: আগামী তিন বছরের জন্য টানা অষ্টমবারের মতো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিবার বিকাল পৌনে ৫টায় দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে মঞ্চ থেকে নেমে কাউন্সিলর সারিতে বসেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন।

পরে কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনারা বলেছেন, আজীবন আমাকে নেতৃত্ব দিতে। এটা সম্ভব নয়। আমি তো মনে করি, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পূরণ করেছি।

তিনি বলেন, দলকে দ্বিতীয় দফা ক্ষমতায় এনেছি। তিনবার সরকার গঠন করেছি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি মনে করি, আমার কাজ শেষ। তবে উপস্থিত কাউন্সিলররা সমস্বরে না-না-না বলতে থাকেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদকে নিজের পরিশ্রমের পুরস্কার হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। তিনি একে তার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ অর্জন এবং সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে দেখছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি আমার পরিশ্রমের পুরষ্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি।’

কাদের বলেন, অনেকে ভাববেন আমি সড়কের দায়িত্ব পালন করি। কীভাবে দল চালাবো। কিন্তু আমি নিজেকে মন্ত্রী ভাবি না। এখন আমার জন্য আরো ভালো হয়েছে। একদিকে রাস্তা দেখবো তার সঙ্গে তৃণমূলের নেতাদের দুঃখ বুঝবো।

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির বীর কন্যা, বাঙালির সূর্যকন্যা শেখ হাসিনা, আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি-সর্বোচ্চ স্বীকৃতি তিনি আমাকে দিয়েছেন। আমি আমার নেত্রীর কাছে অভিভাবকের কাছে কৃতজ্ঞ। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।

শেখ হাসিনার আস্থার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাকে ডাক দিয়েছেন আওয়ামী লীগের মতো একটা ঐহিত্যবাহী পার্টির জন্য। এই পার্টির দায়িত্ব দিতে গিয়ে আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমার সব ঘাম, শ্রম, মেধা দিয়ে, আমি আমার সব কিছু শক্তি, সামর্থ আমি উজাড় করে দেবো আমার নেত্রী প্রদত্ত এই আস্থার পবিত্রতা রক্ষা করতে গিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026