বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২৪

একটি চাবির দাম ৫০ হাজার পাউন্ড

একটি চাবির দাম ৫০ হাজার পাউন্ড

অন্যকিছু ডেস্ক: আটলান্টিকে মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের বহু মূল্যবান জিনিস নিলাম তোলা হয়েছে। নিলামে তোলা এসব বস্তুর মধ্যে রয়েছে একটি চাবি। এ খবর বিবিসির।

জাহাজের কর্মচারীরা যে আলমারিতে লাইফ জ্যাকেট রাখত, সেই আলমারির চাবি এটি। চাবিটির দাম পঞ্চাশ হাজার পাউন্ড ধরা হতে পারে।

এছাড়া নিলামে তোলা হয়েছে জাহাজের প্রধান অফিসারের লেখা একটি চিঠি। এমন দুর্লভ দুই শতাধিক স্মৃতি চিহ্ন নিলামে তোলা হচ্ছে। যুক্তরাজ্যর ওইল্টশায়ারে হেনরি অলড্রিজ এন্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করেছে।

১৯১২ সালের ১৪ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে সাউদাম্পটন ছেড়ে আসে টাইটানিক। যাত্রা করার ৪ ঘণ্টা পর বিশাল বরফখণ্ডের সঙ্গে আঘাতে জাহাজের তলা ফেটে আটলান্টিকে ডুবে যায়। এ ঘটনায় মৃত্যু হয় দেড় হাজারেরও অধিক যাত্রী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025