রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৭

পথের দোকানদার ক্ষুধার কষ্ট মেটান প্রতিবন্ধীদের

পথের দোকানদার ক্ষুধার কষ্ট মেটান প্রতিবন্ধীদের

অন্যকিছু ডেস্ক: যোগেশ যাদব। ফুটপাথের এক খাবারের দোকানদার। ভারতের এলাহাবাদের সিভিল লাইনের ‘হনুমান মন্দির ক্রসিং’য়ের পাশে বসে সমুচা-সিঙ্গারা বানিয়ে বিক্রি করেন। তবে এই কাজ শুধু নিজের জীবন ধারণের পুঁজি সংগ্রহের জন্য করেন না তিনি। তার এই কাজের আরেকটি উদ্দেশ্য, প্রতিবন্ধীদের বিনা পয়সায় খাওয়ানো।

নিখরচায় কেন প্রতিবন্ধীদের খাওয়ান যোগেশ? চার বছর আগের একটি দিনের কথা। সেদিন হঠাৎ করেই যোগেশের ছেলে ববি একটা প্রশ্ন করে বসে বাবাকে। ক্লাস নাইনের ছেলে সেদিন যোগেশকে জিজ্ঞেস করেছিল‚ যদি রোজ তাদের দোকান থেকে ১০ থেকে ১২ প্লেটের মতো খাবার দরিদ্রদের জন্য বিনে পয়সায় দেওয়া যায় তবে কি খুব সমস্যায় পড়তে হবে তাদের?

উত্তরে যোগেশ সেদিন ছেলেকে কী বলেছিলেন, জানি না। তবে পরদিন থেকেই দরিদ্রদের, বিশেষ করে, প্রতিবন্ধী মানুষদের বিনা খরচে খাবার যোগাতে শুরু করেন ৫২ বছর বয়সী এই মানুষটি, যা আজ অব্ধি অব্যাহত আছে।

যোগেশের দোকানে এক প্লেট খাবারের গড় দাম পড়ে ২০ রুপি। কোনো প্রতিবন্ধী মানুষের কাছ থেকে সে দামটুকুও নেন না যোগেশ। যতক্ষণ দোকান খোলা থাকে ততক্ষণই খাওয়ান, সে যতজনই খেতে আসুক না কেন।

যোগেশ জানিয়েছেন‚ এমনও বহুবার হয়েছে‚ ফ্রিতে খাবার পেলেও যাদের সামর্থ্য আছে তাদের মধ্যে কেউ কেউ খেয়ে দাম দিয়ে গেছে তাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025