বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪

স্ত্রীর সঙ্গে জুটি হতে অজয়ের শর্ত

স্ত্রীর সঙ্গে জুটি হতে অজয়ের শর্ত

বিনোদন ডেস্ক: বাস্তব জীবনে তাদের দেখলে অনেকেই হিংসা করেন। এত সুন্দর জুটি আর হয় না! বলিউডের সুখি দম্পতিদের মধ্যে তারা অন্যতম।

বলা হচ্ছে বলিউড তারকা দেবগনের কথা। বাস্তবে তারা সফল জুটি হলেও সিনেপর্দায় এখনও তারা সফল নন।

জানা গেছে, অজয়ের পরবর্তী ছবি শিবায়তে স্ত্রী কাজলের একটি বিশেষ চরিত্র থাকছে। তবে সেটা প্রধান নায়িকার ভূমিকা নয়। অবশ্য দর্শক-ভক্তদের ইচ্ছা বাস্তব জীবনের রোমান্সটা পর্দায়ও দেখতে।

কিন্তু কাজলের সঙ্গে একই স্ক্রীনে কাজ করতে বিশেষ শর্ত দিয়েছেন অজয়।

তার দাবি, সিনেপর্দায় তাদের প্রত্যাবর্তনের জন্য জমজমাট স্ক্রিপ্ট হতে হবে। মহিলা-কেন্দ্রিক একটি চরিত্রে নাম ভূমিকায় কাজলকে ভেবে ইতিমধ্যেই নাকি একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি।

নির্মাতা যিনিই হন না কেন তাতে কোনো আপত্তি নেই অজয়ের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026