শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হিথ্রো এয়ারপোর্টের তৃতীয় রানওয়ে এক্সপানশনের সিদ্বান্ত তার সরকার নিলে জাক গোল্ডস্মিথ এমপি পদ থেকে পদত্যাগ করবেন বলে এক হুশিয়ারী দিলেন নিজ ক্ষমতাসীনদল টরিকে।
গত লন্ডন মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই ধনকুবের সন্তান। তবে তার আসন রিচমন্ড পার্কে আগামী ডিসেম্বরে হতে যাওয়া উপনির্বাচনে তিনি নিজ দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।
এই নির্বাচনকে তিনি সরকারের সিদ্বান্তের বিরুদ্ধে নীরব রেফারেন্ডাম হিসিবে অভিহিত করেছেন। আর স্বার্থবাদী রাজনীতিবিদেরকে শিখিয়ে দিলেন, কিভাবে জনগণের কল্যাণের জন্য নিজ দল ও মতের বিরুদ্ধে দাঁড়াতে হয়।
নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে ত্যাগ স্বীকার করতে হয়। স্থানীয় জনগণ ও পরিবেশবাদীদের প্রবল বাধা সত্ত্বেও, সরকারের এমন সিদ্বান্তের প্রতিবাদে মঙ্গলবার তিনি তার আসনের জনগণকে ডেকে এনে সেই আট বছর আগে করা প্রতিশ্রুতির জন্য পদত্যাগের ঘোষণা দিলেন।