বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৫

আকাশ থেকে লাফিয়ে পড়ে বিশ্বকে তাক লাগালেন ১০১ বছরের বৃদ্ধ (ভিডিও)

আকাশ থেকে লাফিয়ে পড়ে বিশ্বকে তাক লাগালেন ১০১ বছরের বৃদ্ধ (ভিডিও)

অন্যকিছু ডেস্ক: সম্প্রতি ১০১ বছরে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের মারফিসবরোর বাসিন্দা রবার্ট অ্যালমান। এই বয়সে এসে আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার ইচ্ছে জাগে তার। তাই দেখালেন দু:সাহসের পরাকাষ্ঠা।

যেমন ইচ্ছে তেমনই কাজ। গত ২১ অক্টোবর সেটা করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। একাজে তার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন ‘স্কাইডাইভ টেনেসি’র ড্যান রবার্টসন। USA TODAY তাকে নিয়ে ফলাও করে প্রতিবেদনও করল। সে প্রতিবেদনের শিরোনাম: ‘Man goes skydiving day after 100th birthday’

প্যারাসুট নিয়ে আকাশ থেকে সফলভাবে ঝাঁপিয়ে মাটিতে নেমে আসবার পর জীবনের শতবর্ষ পাড়ি দেওয়া রবার্ট অ্যালমান সাংবাদিকদের বললেন: “ব্যাপারটা ভয় পাবার মতো কিছু ছিল না, আকাশ থেকে লাফ দিলে তোমাকে নিচে পড়তেই হবে। তাতে তুমি বাঁচবে বা মরবে। এক্ষেত্রে কিছুই করার নেই তোমার।’’

তিনি আরও বলেন, ব্যাপারটা কতো না সুন্দর ছিল। আকাশের দিকে তাকিয়ে দেখে… মনে হচ্ছে কে যেন তুলির আঁচড়ে এঁকে দিয়েছে।

[youtube id=”Z1fmXG26RtY” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026