বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৬

সীমান্তের কাঁটাতারে শার্ট: ঝুঁলানো লাশ আছড়ে পড়ে মাটিতে

সীমান্তের কাঁটাতারে শার্ট: ঝুঁলানো লাশ আছড়ে পড়ে মাটিতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাত এক যুবকের লাশ কাঁটাতারে বেড়ায় ঝুঁলিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পরনের শার্ট ছিড়ে নোম্যান্ডস ল্যান্ডে আছড়ে পড়ে যুবকের লাশ।

বুধবার সন্ধ্যায় নোমান্সল্যান্ড এলাকায় ভারতীয় বন্দরের নতুন টার্মিনালের প্রাচীরের গা ঘেঁষে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়।

জানা গেছে, সীমান্তে জিরো লাইনে ১৮-এ ৩ এস পিলারের কাছে লাশটি পড়েছিল। ফেলানীর মতো বিএসএফ অজ্ঞাত এই যুবকের উপর এমন নির্যাতন করেছে বলে মনে করছেন স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাত ৯টার দিকে বিএসএফ সদস্যরা পড়ে থাকা লাশটি নিয়ে গেছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ২৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বিকালে বেনাপোল সীমান্তের জিরো ল্ইানে ১৮-এ ৩ এস পিলারের পাশেই পেট্টাপোল বন্দর নতুন টার্মিনাল (তার কাটা বেষ্টিত) প্রাচীরের পাশেই একটি মরদেহ পড়ে থাকতে দেখেন মাঠে ছাগলের ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশী নারী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পায় পুলিশ ও বিজিবি। মরদেহটি দেখতে মাঠে ভিড় করেন আশপাশের এলাকার লোকজনও।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে ভারতের পেট্টাপোল টার্মিনাল। তিন শতাধিক বিএসএফ দায়িত্বে রয়েছে সেখানে। টার্মিনালের প্রাচীরের উপরে তার কাটা দিয়ে করা হয়েছে বেড়া। বিএসএফ বা অন্য কেউ টার্মিনালের ভিতরে থাকা কোন ড্রাইভার বা হেলপারকে মেরে তারকাঁটায় ঝুঁলিয়ে দিতে পারে। এক পর্যায়ে তারকাঁটা থেকে পড়ে যায় মরদেহটি। ঝুঁলে থাকে নিহতের পরনের শার্ট।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে মরদেহটি ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিএসএফকে জানানো হয়। তারা বনগাঁ থানায় খবর দেয়। পরে রাতে ভারতীয় পুলিশ এসে সেখান থেকে মরদেহটি নিয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025