বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬

বিগ বসের ঘরে সালমানের প্রেমে হাবুডুবু বাঙালি কন্যা অন্তরা

বিগ বসের ঘরে সালমানের প্রেমে হাবুডুবু বাঙালি কন্যা অন্তরা

বিনোদন ডেস্ক: বিনোদন ডেস্ক : সালমানের ‘বিগ’ ঘরে যেদিন থেকে তিনি পা রেখেছেন, সেদিন থেকেই প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।

এবার আরও একবার তাঁকে নিয়ে শুরু হল জল্পনা৷ শোনা যাচ্ছে এ ঘরে পৌঁছেই প্রেমে পড়েছেন এই বাঙালি কন্যা।

বিতর্ক বিগ বস-এর নিত্যসঙ্গী৷ সেই আগুনেই ঘি দিলেন মোনালিসা ও মনোজ পাঞ্জাবি৷ ঘরের অন্যান্য বাসিন্দাদের মতে, তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে৷

এবারের বিগ ঘরে তাঁরাই সম্ভবত প্রথম ‘কাপল’ হতে চলেছেন৷ কেন এরকমটা মনে হচ্ছে বাকিদের? জানা যাচ্ছে, মোনালিসার সঙ্গ পেতে বেশ কাঠখড়ই পোড়াচ্ছেন মনোজ৷

নানা কাজে তাঁকে সাহায্য তো করছেনই, এছাড়া বাকিদের সঙ্গে কীভাবে দূরত্ব বজায় রেখে চলতে হবে সে ব্যাপারে পরামর্শও দিচ্ছেন৷ কারও কথায় না ভুলে নিজের মন যাতে সায় দেয় সেই মতোই সিদ্ধান্ত নিতে নাকি মোনালিসাকে বেশ বোঝাচ্ছেন মনোজ৷

তাঁদের রকমসকম দেখে বাকিরাও বিষয়টি আঁচ করেছেন৷ এই ক’দিনের মধ্যেই যেরকম ঘনিষ্ঠতা দেখা দিয়েছে দু’জনের মধ্যে, তাতে সম্পর্কে প্রেমের আভা দেখা অমূলক কিছু নয় বলেই মনে করছেন বাকিরা।

প্রেম নাকি এও আসলে যুদ্ধ জেতার হাতিয়ার? তবে সত্যিই কি দু’জনে প্রেমে পড়েছেন! হাজার হলেও এটি প্রতিযোগিতা। এবং সেখানে নিজে জেতাটাই আসল কথা।

আপাতত সে ব্যাপারে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন৷ তবে দর্শক বলছেন, যা রটে তার কিছুটা হয়ত বটে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026