রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৪

এক বছরের প্রেম অতঃপর বিয়ে

এক বছরের প্রেম অতঃপর বিয়ে

বিনোদন ডেস্ক: এক বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী । অল্পদিন আগে লিসা জানান এই বিয়ের সিদ্ধান্তের কথা। ব্যবসায়ী দিনোকে বিয়ে করেন এই অভিনেত্রী।

করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল এ কাজ করেছেন লিসা। এর আগে কুইন ছবিতে বিজয়লক্ষ্মীর চরিত্রে দেখা যায় তাকে। অভিনয়ের পাশাপাশি নতুন সংসার জীবনকে দারুণ উপভোগ করছেন তিনি।

লিসার স্বামী দিনোর বাবা, নাম করা ব্যবসায়ী গুল্লু লালভানির জন্ম অবিভক্ত ভারতে। বিখ্যাত এই সিন্ধি শিখ পরিবার দেশভাগের সময় ভারতে চলে আসেন।

তারপর ব্রিটেনে গিয়ে শুরু করেন ব্যবসা। তাদের কম্পানি বিনাটোনের মালিকানা এখন দিনোর। ৩০ বছর বয়সী লিসার জন্ম চেন্নাইতে হলেও জীবনের বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন অস্ট্রেলিয়া ও আমেরিকায়।

তারপর মুম্বইতে এসে শুরু করেন মডেলিং ক্যারিয়ার, সেখান থেকে বলিউডে পা রাখা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025