বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৭

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্যালাইস জঙ্গল উচ্ছেদে

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্যালাইস জঙ্গল উচ্ছেদে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জরুরি অবস্থার অধীনে শরণার্থীদের ক্যালাইস জঙ্গল শিবির উচ্ছেদ করে ফরাসি কর্তৃপক্ষ। এ সময় সেখানে কোন মানবাধিকার বিষয়ক আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হয়নি। এভাবে ক্যালাইস জঙ্গলের আশপাশে তৈরি করা হয়েছে নিরাপদ জোন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।

তে বলা হয়েছে, মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ওই ক্যাম্প উচ্ছেদ করার সময় আইনজীবীদের সেখানে প্রবেশ করতে না দিয়ে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনজীবীদের প্রবেশ করতে না দিয়ে জরুরি প্রয়োজনের সময় বিপন্ন শরণার্থীদের আইনী তথ্য পাওয়া প্রত্যাখ্যান করা হয়েছে। ক্যালে জঙ্গল উচ্ছেদ অভিযানের প্রথম দিনে সেখানে শুধু কর্তৃপক্ষের লোকজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয় নি।

এর ফলে শুধু সাংবাদিক ও সরকারি বিভিন্ন সংস্থা সেখানে প্রবেশ করতে পেরেছেন। এ বিষয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট অনুসন্ধান করেছে। তাতে দেখা গেছে, যে ডিক্রি বলে ক্যালাইস জঙ্গলে নিরাপদ জোন সৃষ্টি করা হয়েছে তা জরুরি অবস্থা আইনের আওতায় পড়ে। এ আইনটির নাম স্টেট অব ইমার্জেন্সি অ্যাক্ট।

বিশেষ করে সন্ত্রাসী হুমকি মোকাবিলার ক্ষেত্রে এ আইনটি ব্যবহার করা হয়ে থাকে। এ জন্য ফ্রান্সে আইনজীবীদের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন সহ বেশ কিছু সংস্থার মানবাধিকার বিষয়ক আইনজীবীরা ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে যৌথভাবে একটি আবেদন জমা দিয়েছেন ফরাসি আদালতে।

তাতে দাবি করা হয়েছে, আইনী পর্যবেক্ষকদের জরুরি আইনের অধীনে কাজে বাধা দেয়া বা সুবিধা পাওয়া বন্ধ করতে কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা অবৈধ।

রিপোর্টে বলা হয়েছে, সোমবার ফরাসি পুলিশ যখন ক্যালে জঙ্গলে অভিযান চালায় তখন বেশ কিছু সামাজিক কর্মী, এনজিও ও কয়েক ডজন আইনজীবীকে সেখানে প্রবেশ করতে দেয়া হয় নি। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো ব্যাখ্যা দেয় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025