বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০

পাকিস্তানে প্রাণনাশের আশঙ্কা করছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহীম

পাকিস্তানে প্রাণনাশের আশঙ্কা করছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহীম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাফিয়া ডন দাউদ ইব্রাহীম আশঙ্কা করছে কেন যেন পাকিস্তান তাকে ঝেড়ে ফেলতে চায়?

দাউদ জীবিত থাকলে পাকিস্তানের অনেক কুকীর্তি সামনে চলে আসবে। তাই দাউদের মৃত্যুই নাকি এখন নাকি সবচেয়ে বেশি কাম্য পাকিস্তানের কাছে।

এই আন্ডারওয়ার্ল্ড ডন এখন আর পাকিস্তানের কোনও কাজেই লাগছেন না। ভারতে ক্রমাগত নাশকতা চালিয়ে যাওয়ার জন্য যে নেটওয়ার্ট দরকার, তার অনেকটাই এখন হারিয়েছেন মুম্বই থেকে পলাতক দাউদ।

সন্ত্রাসবাদীরা আগে দাউদের কাছ থেকে প্রচুর অর্থ পেত বলেও খবর। কিন্তু ভারতের চাপে আরব আমিরশাহি এখন দাউদের বিভিন্ন বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেছে।

গত সাত মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকার বেনামী সম্পত্তি দাউদ ইব্রাহিমের হাতছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। এতে পাকিস্তানের সেনাকর্তারা আমিরশাহিরর উপর মোটেই খুশি হননি। একই সঙ্গে, দাউদের প্রতিও তাঁরা নাকি অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন।

পাকিস্তানের কাছে তাঁর প্রয়োজন যে ফুরিয়েছে, দাউদও তা ভালই বুঝতে পারছেন। সেই কারণেই নাকি ভারতে ফেরার চেষ্টায় রয়েছেন তিনি। তবে ভাবা যতটা সহজ, দাউদ ইব্রাহিমের পক্ষে ভারতে ফেরা এখন আর মোটেই ততটা সহজ নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026