শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৪

ভারতে বিভীষিকাময় পরিস্থিতির মুখ থেকে উদ্ধার হলো ১৩ বাংলাদেশী নারী

ভারতে বিভীষিকাময় পরিস্থিতির মুখ থেকে উদ্ধার হলো ১৩ বাংলাদেশী নারী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে নানারকম প্রতারনা সহ অনেকের নিজের ইচ্ছেতেও পাচারের শিকার হয়েছে এমন ১৩ বাংলাদেশি নারী উদ্ধার হয়েছে । ভারতের মুম্বাইয়ে পাচারের পর এরপর একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির একটি স্থান থেকে এই নারীদের উদ্ধার করা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, এই নারীরা সমাজের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এবং ভালো চাকরির আশা দিয়ে তাদের মুম্বাইয়ে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে গিয়ে তারা ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির মুখে পড়ে। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে এমন খবর ছিলো, পরে গোপন সুত্রের খবরে উল্লেখিত স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

অনেক ক্ষেত্রে এই নারীদের পাচারে পেছনে স্বামী ও পরিবারের ভূমিকা থাকে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026