বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮

৬০ বছর আগের এই মারাত্মক গাড়ি দুর্ঘটনাটি না হলে জন্মই হত না শাহরুখ খানের

৬০ বছর আগের এই মারাত্মক গাড়ি দুর্ঘটনাটি না হলে জন্মই হত না শাহরুখ খানের

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের পরিচয় নতুন করে দেওয়ার কোনও প্রয়োজন আশা করি নেই। তিনি আজ বলিউডের কিং খান যিনি বলিউড বাদশা নামে পরিচিত।

ছবির জগতে তার উত্থান প্রায় স্বপ্নের মতোই। কিন্তু শাহরুখ খানের বাবা-মার প্রেম ও তাদের মিলনের মধ্যেও যে এর থেকেও বড় অলৌকিক কাহিনি লুকিয়ে রয়েছে, তা হয়ত অনেকেই জানেন না। শাহরুখ খানের বাবা-মার প্রেমকাহিনি যেকোন কল্পনা বা ছবিকেও হার মানাবে।

ঘটনা আজ থেকে বছর ষাট আগের। প্রতিদিনের মতো সেদিনও নতুন দিল্লির রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তাজ মহম্মদ খান। সঙ্গে ছিলেন তাজের এক চাচাতো ভাই। হাঁটতে হাঁটতে যখন তারা ইন্ডিয়া গেটের কাছে পৌঁছান, তখন তাদের চোখের সামনে ঘটে যায় একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির কাছে তড়িঘড়ি পৌঁছান তাজ এবং তার ভাই।

দেখতে পান, বিধ্বস্ত গাড়িটির মধ্যে আটকে রয়েছেন তিনটি অল্প বয়সি মেয়ে এবং তাদের বাবা। তরুণী তিনজনের মধ্যে একজনের আঘাত ছিল গুরুতর। রক্তে ভেসে যাচ্ছিল মেয়েটির শরীর।

এরপর তাজ এবং তার ভাই আহতদের নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। ডাক্তাররা বলেন, ওই গুরুতর জখম মেয়েটির চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। অবিলম্বে রক্ত দিতে না পারলে মেয়েটির জীবন সংশয় পর্যন্ত হতে পারে।

আর আশ্চর্যের ব্যপার তখন তাজ জানতে পারেন, মেয়েটির ব্লাড গ্রুপ আর তার নিজের ব্লাড গ্রুপ একই। তিনি আর দেরি করেননি। নিজেই রক্ত দেন। তাজের রক্ত প্রবেশ করে আহত তরুণীর শরীরে, যার নাম লতিফ ফাতিমা খান।

ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ফাতিমা। হাসপাতাল থেকে মুক্তিও মিলে যায়। কিন্তু তাজের সঙ্গে তাদের যোগাযোগ রয়ে গিয়েছিল। তাজ ফাতিমাদের বাড়িতেও যাতায়াত করতেন নিয়মিত। ফাতিমার পরিবারের লোকজনও খুব পছন্দ করতেন তাজকে। এভাবে মেলামেশা করতে করতেই কখন যেন একে অন্যকে ভালবেসে ফেলেন তাজ আর ফাতিমা।

ফাতিমার বাবা খুব স্নেহ করতেন তাজকে। তিনি স্থির করেছিলেন, তিন মেয়ের মধ্যে এক মেয়ের সঙ্গে তিনি বিয়ে দেবেন তাজের। একদিন সেই কথা পারেনও তাজের সামনে। তাজ বলেন, তিনি ফাতিমাকে বিয়ে করতে চান।

কিন্তু কী কাণ্ড! তিন বোনের মধ্যে একমাত্র ফাতিমারই বিয়ে ততদিনে স্থির হয়ে গিয়েছে অন্য এক ছেলের সঙ্গে। তবে তাজ আর ফাতিমার ভালবাসার গভীরতা অনুভব করেছিলেন ফাতিমার বাবা।

তিনি শেষ পর্যন্ত তাজের সঙ্গেই বিয়ে দেন ফাতিমার। বিয়ের কয়েক বছরের মধ্যেই এক পুত্র সন্তানের জনক-জননী হন তাজ-ফাতিমা। তারা সেই ছেলের নাম শাহরুখ খান। আর সেই শাহরুখ খাজ বলিউডের বাদশা। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা এর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026