শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন আহমদকে লেবার পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। গত শুক্রবার লেবার পার্টির লন্ডন রিজিওয়ন থেকে তাকে সাসপেন্ড করা হয়।
ত
বে তাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে নয় স্থানীয় কাউন্সিলের কিছু নেতাকর্মীর সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে লেবার পার্টির লন্ডন রিজিওয়ন থেকে সাসপেন্ড করা হয়। এব্যাপারে কাউন্সিলার খালিস উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
এদিকে স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন পার্টি থেকে সাসপেন্ড হওয়ার পর তার কাউন্সিলারসীপ পদ কিংবা স্পীকারের পদে থাকতে পারবেন কি তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। অনেকে বলেছেন আগামী ২/১ দিনের মধ্যে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
বিভিন্ন সূত্রে মতে, এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির একাদিক বাঙালী কাউন্সিলার ও স্থানীয় লেবার পার্টির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে, তারাও একই কথা বলেন যে, তারও নিশ্চিত হয়েছেন স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিনকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে।তবে পরবর্তী কোন নির্দেশ কেন্দ্র থেকে এসেছে কিনা তা তারা নিশ্চিত নন।