মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য সম্পর্কের উন্নয়নে আগ্রহী তেরেজা মে

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য সম্পর্কের উন্নয়নে আগ্রহী তেরেজা মে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে প্রথম সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেজা মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আগেই ভারতের সঙ্গে নিবিড় বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে চান।

ভারতীয় ব্যবসায়ীদের যুক্তরাজ্য ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন মে। তবে শিক্ষার্থী ভিসায় কোনও ছাড় দেওয়া হবে না। ভারত-যুক্তরাজ্য প্রযুক্তি সম্মেলনে যোগ দিতে দুইদিনের সফরে রোববার ভারতে যান মে। এ সময় তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আগ্রহ প্রকাশ করলেও ভারত সরকার একই সঙ্গে যুক্তরাজ্যে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষকর্মী পাঠানোর সুযোগ নিশ্চিত করতে চাইবে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে মোদী বলেন, একবিংশ শতকের শিক্ষা ও অর্থনীতির মেলবন্ধন নির্ধারণে ভারত ও যুক্তরাজ্যের একযোগে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। মোদীর সঙ্গে বৈঠকের পর মে সাংবাদিকদের বলেন, আমাদের ভিসা প্রস্তাবের আরও উন্নতি করা যায় কিনা সেট বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে যেসব ভারতীয়দের যুক্তরাজ্যে থাকার অধিকার নেই তাদের দ্রুত এবং বেশি সংখ্যায় ফেরত পাঠানোর কাজের গতিও বাড়ানো হবে।

ভারতে প্রথম সফরে গিয়ে মে আগ্রহ প্রকাশ করে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মে বলেন, কিভাবে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা আরও বিস্তারিত এবং গভীরভাবে করা যায় সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করব। আমাদের ব্যবসা, শিল্প-কারখানা, রপ্তানী ও বিনিয়োগ আরও ছড়িয়ে দিতে এখন আমাদের কী করতে হবে তাও খুঁজে বের করার চেষ্টা করব।

এজন্য আমাদের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। উন্মুক্ত বাণিজ্যে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া দেশগুলোর একটি হিসেবে যুক্তরাজ্যকে দেখতে চান বলেও জানিয়েছেন মে। তিনি বলেন, এ সফরে তিনি ভারতের সঙ্গে বাণিজ্য বাধা দূর করার চেষ্টা করবেন এবং ব্রেক্সিট পরবর্তী উন্মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবেন।

জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেজা মে‘র প্রথম ভারত সফর। ভারতের সাথে সম্পর্কন্নয়নে বিশেস আগ্রহ দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026