বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯

তিন হাজার কোটি টাকা দিয়ে দিন: জামিনে বিবেচনা করা হবে

তিন হাজার কোটি টাকা দিয়ে দিন: জামিনে বিবেচনা করা হবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তিন হাজার কোটি টাকা জমা দেওয়ার শর্তে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের মান লিন্ডারিং মামলায় জামিনের বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে ওই টাকা কোন প্রক্রিয়া জমা দেওয়া হবে তার একটি লিখিত প্রতিবেদন দাখিল করার জন্য আসামিপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত।

জামিনের বিরুদ্ধে করা দুদকের লিভ-টু-আপিলের ওপর শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে এই নির্দেশনা দেন।

শুনানির এক পর্যায়ে ডেসটিনির আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, মামলার অভিযোগপত্রে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে। ৩ হাজার কোটি টাকা দিয়ে দিন, তখন জামিনের বিষয়টি বিবেচনা করা হবে।

শুনানিতে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেন, ডেসটিনির কর্ণধাররা চার বছর ধরে কারাগারে আছেন। দুদক অর্থ পাচারের অভিযোগে যে মামলা করেছে, তা সঠিক নয়। তাদের জামিন বহাল রাখা হোক।

জবাবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এই মামলায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানেই অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেছেন। ফলে তাদের জামিন বহাল রাখা ঠিক হবে না।

আদালত আগামী ১০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন বেঞ্চ শর্তসাপেক্ষে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনকে জামিন দেন। শর্ত ছিল সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট জমা দিতে হবে এবং বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ জামিন স্থগিত করেন।

২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে ও ট্রি প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্য থেকে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026