শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনের জায়ান্ট টেসকো শপের ব্যাংকিং সেক্টর টেসকো অনলাইন ব্যাংকিং হ্যাকিং এর কবলে পড়ে কমপক্ষে বিশ হাজার কাস্টমার তাদের একাউন্টের পাউন্ড হারিয়েছেন। টেসকো ব্যাংক এর চীফ এক্সিকিউটিভ বেনি হিগিন্স বিবিসির সাথে সাক্ষাৎকারে এই তথ্য স্বীকার করেছেন।
ত
বে ব্যাংক নিশ্চিত করেছে, তাদের ৭ মিলিয়ন কাস্টমারের একাউন্টে ফ্রডোল্যান্ড এক্টিভিটি ধরা পড়ে গত শনিবার থেকে। অবশ্য শনিবার তারা জানিয়েছিলো অল্প সংখ্যক কাস্টমার তাদের একাউন্ট থেকে মানি খোয়া গেছে বলে তারা অবগত হয়েছিলেন। সাথে সাথে টেসকো ব্যাংক বস জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কাস্টমাররা তাদের খোয়া যাওয়া মানি রিফান্ড পাবেন। একই সাথে টেসকো ব্যাংক জানিয়েছে, প্রত্যেক কাস্টমারের সেভিংস, কারেন্ট একাউন্ট ও ডাটা নিরাপত্তা সুরক্ষা করতে তারা সকল পদক্ষেপ নিচ্ছে।
বিবিসির সাক্ষাৎকারে হিগিন্স বলেছেন, আরো বিশ হাজার কাস্টমারের সেভিংস একাউন্ট এর ট্রান্সএকশন সন্দেহজনক অবস্থায় রয়েছে। তার মানে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। টেসকো ব্যাংক বর্তমানে অনলাইন ব্যাংকিং এবং কারেন্ট একাউন্ট অনলাইন ট্রান্সএকশন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে।