বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৭

ঘণ্টায় ২০ পেন্স লিভিংওয়েজ বৃদ্ধি পেয়েছে লন্ডনে

ঘণ্টায় ২০ পেন্স লিভিংওয়েজ বৃদ্ধি পেয়েছে লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে নূতন হারে এ বৃদ্ধির বর্তমান হার ঘণ্টায় ৮.২৫ পাউন্ড থেকে বেড়ে গিয়ে একই সময়ের জন্য ৮.৪৫ পাউন্ড-এ উন্নীত হয়েছে। লন্ডন সিটিতে এ হার ৩৫ পেন্স বাড়িয়ে ঘণ্টায় ৯.৭৫ পাউন্ড-করার ঘোষণা দিয়েছেন মেয়র সাদিক খান।

লিভিং ওয়েজ ফাউন্ডেশন কর্তৃক নিযুক্ত লিভিং ওয়েজ কমিশন যার সাথে প্রতিনিধিত্বকারী কর্মসংস্থান প্রদানকারী বা নিয়োগকারী সংগঠন, ট্রেড ইউনিয়ন, সিভিল সোসাইটি ও স্বাধীন ও স্বেচ্ছাধিকরী বিশেষজ্ঞরা জড়িত তাঁদের দ্বারা এ আবাসন ভাতা (বাড়ী ভাড়া) নিরীক্ষিত ও নির্ধারিত হয়ে থাকে।

দি ইউকে ভলান্টারী লিভিং ওয়েজ জানিয়েছে যে, লন্ডনে লিভিং ওয়েজ ঘন্টায় ২০ পেন্স বৃদ্ধি করা হয়েছে। লন্ডন মেয়রের এই পরিকল্পনায় প্রায় ৩,০০০ ব্যবসা প্রতিষ্ঠান সাইন করেছে। এ স্কীম সরকারীরের ন্যাশনাল লিভিং ওয়েজ এর চেয়ে আলাদা এবং এ স্কীম এ বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হয়েছে।

সরকারীভাবে ঘণ্টায় ৭.২০ পাউন্ড এবং এ হার পঁচিশ বছর বা তদুর্ধ্ব কর্মীদের বেলায় প্রযোজ্য। লন্ডনের এই বেতন বৃদ্ধি বৃটেনজুড়ে হাজার হাজার শ্রমিকের বেতন বৃদ্ধি হিসেবে স্বাগতম জানানো হয়েছে। লিভিং ওয়েজ ফাউন্ডেশনের ডাইরেক্টর ক্যাথরিন চ্যাপম্যান এ তথ্য জানিয়েছেন।

প্রতি পাঁচজনের মধ্যে একজন তাঁর জন্য প্রযোজ্য বেতনের চাইতে অনেক কম বেতন পেত। এজন্য এটা সবার চাইতে গুরুত্বপূর্ণ কারণ শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠন সরকারী আবাসন ভাতার চাইতে কর্মীদেরকে অধিক হারে বেতন (ওয়েজ) ভাতা দিচ্ছে এবং এ পদক্ষেপ সরকারী কর্মীদের চাইতে তাদের ব্যবসা ও অন্যান্য সংগঠনের নিযুক্ত কর্মচারীরা জীবনযাত্রার খরচাদির বেশীর ভাগের যোগান পাচ্ছেন।

আরএসএ ইন্স্যুরেন্স, ব্রিটিশ লাইব্রেরী, কার্জন সিনেমা ও এভারটন ফুটবল ক্লাবসহ উল্লেখযোগ্য অনেক নূতন কোম্পানী আবাসন বেতন বা (বাসা ভাড়া) দেয়ার জন্য তাদের ওয়াদার কথা জানিয়েছে। রিজলিউশন ফাউন্ডেশন, এক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ও নীতি নির্ধারণী সংস্থা প্রয়োজনীয় আবাসন ভাতা (লিভিং ওয়েজ) ইত্যাদির তারতম্য অনুসারে আবাসন বেতন (বাড়ী ভাড়া) হিসেব করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025