বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭

মা হচ্ছেন বিপাশা বসু

মা হচ্ছেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক: তারকাদের ব্যক্তিজীবন নিয়ে তাদের ভক্তকুলে আগ্রহের কমতি নেই। তাদের প্রেম, বিয়ে, সংসার ভাঙন এমনকি সন্তান হওয়া এসব জানার কৌতূহলই বেশি থাকে ভক্তের। তবে খবর না হয়ে গুজব যদি হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে?

এমনই এক গুজবের শিকার হয়েছেন বলিউড তারকা বিপাশা বসু। অন্তর্জালে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব রটেছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া সে খবরটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিপাশা ভক্তকুলে পড়ে গেছে ব্যাপক হইচই।

তবে খবরটি শুনেই অবাক ও রীতিমতো ক্ষুব্ধ নায়িকা। সংবাদমাধ্যমে সেই ক্ষোভই ঝাড়লেন বিপাশা। তিনি বললেন, আমি আশা করব জীবনের এমন বড় সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দেবেন সবাই। পুরোটাই গুজব। গেলো কয়েক মাস আগে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা। পুজোর ছুটিতে কলকাতায় কাটিয়েও গেলেন দু’জনে।

তারপরই এই গুজব শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। অনেকেই ফোন করে খবরের সত্যতা জানতে চাইছিলেন। গোটা ব্যাপারটায় বিরক্ত বিপাশা ও তার পরিবার। ঘনিষ্ঠ সাংবাদিকদের কাছে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026