মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৫

নির্বাচনী বিধি ভঙ্গ করলেন ট্রাম্পের ছেলে

নির্বাচনী বিধি ভঙ্গ করলেন ট্রাম্পের ছেলে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাবা রিপাবলিকান দলের হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তাই হয়তো আবেগ সংবরণ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্পের ছেলে । ভোট দিতে গিয়ে মোবাইলে নিজের হাতে ধরে রাখা ব্যালট পেপারের ছবি তুলে তা পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।

বিসহ ওই টুইটে এরিক লেখেন, ‘আমার বাবাকে ভোট দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি দেশের ( যুক্তরাষ্ট্র) জন্য একটি মহান কাজ করেছেন!’

যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি অনুযায়ী নিজের ব্যালট পেপারের কপি বা ছবি প্রকাশ অপরাধের শামিল। আর তা্ই টুইটারে ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যে এরিকের অনেক শুভাকাঙ্খী তাঁকে কথাটি স্মরণ করিয়ে দেন। অনেকেই আবার সমালোচনাও করেন।

সেই সমালোচনা অথবা আইনভঙ্গের কথা জেনেই হোক, দ্রুতই টুইটার থেকে ব্যালট পেপারের ছবি মুছে ফেলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্যালট হাতে ছবি তুলে টুইট করায় নিউইয়র্কের নির্বাচন বোর্ডে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ডেমোক্রেটিক দল।

এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন বোর্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ব্যালটের ছবি তুলে পোস্ট করার অপরাধে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে ডেমোক্রেটদের অভিযোগের প্রেক্ষিতে এরিকের কি শাস্তি হতে পারে তা জানাননি ওই কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026