বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৮

ঐশ্বর্য-অভিষেক সম্পর্কে ফাটল

ঐশ্বর্য-অভিষেক সম্পর্কে ফাটল

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি নিয়ে বচ্চন পরিবারের অশান্তি কিছুদিন ধরেই। ছবির দৃশ্যে রণবীরের সঙ্গে চুম্বন নিয়ে তোলপাড় পুরো পরিবারে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে।

নেকে এও বলেছেন, এই একটিমাত্র ছবি বচ্চন পরিবারের সুখ কেড়ে নিয়েছে।

তবে বিষয়টি শুনে অনেকেই বাজে কথা বলে আখ্যা দিতে পারেন। নাহলে দিওয়ালিতে যেভাবে পুরো পরিবারের মধ্যে মিষ্টি সম্পর্ক দেখা গেছে তাতে কে বলবেন তাদের ঘরে সুখ নেই! তবে লোক দেখানো ভালো থাকা বলে একটা কথা রয়েছে। আর সেটাই হয়তো ঘটে যাচ্ছে বচ্চন পরিবারে। সূত্র অনেকটা সেটাই বলছে।

জানা গেছে, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটিকে কেন্দ্র করে ঐশ্বর্য ও তার স্বামী অভিষেকের সম্পর্কে ফাটল ধরেছে। একই ছাদের নিচে বসবাস করলেও দুজনের মধ্যে কথা নেই। যে যার কাজ নিয়ে ব্যস্ত।

ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কের হাল অনেকটা এমনই বলে শোনা যাচ্ছে। তবে এসব কান কথার সত্যতাও মিলেছে অভিষেকের এক সাক্ষাৎকারে। ছবি মুক্তির সময় তাকে প্রশ্ন করা হয়েছিল স্ত্রীর সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি কি দেখেছেন?

অভিষেক উত্তরে বলেছেন, তিনি দেখেননি। তার কারণ সেই সময়ে তিনি তার ফুটবল দল চেন্নাইয়িনের সঙ্গে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলেন। সেই কারণেই ছবিটি দেখা হয়নি। এতদিন পর রূপালি পর্দায় কামব্যাক করেছেন ঐশ্বর্য।

নতুনভাবে ফেরাটা কেমন সেই আগ্রহই আগে থাকার কথা অভিষেকে। সেটা না করে ফুটবল দল নিয়ে ব্যস্ত ছিলেন। এখান থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে ঐশ্বর্য-অভিষেকের কি আসলে সম্পর্কে ফাটল ধরেছে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025