শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২

আবদুল হাই সিলেট সীমান্তে গ্রেপ্তার

আবদুল হাই সিলেট সীমান্তে গ্রেপ্তার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জালিয়াতি ও প্রতারণা মামলায় পলাতক সিলেটের শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তারের পর আজ দুপুরে আবদুল হাইকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরার সময় জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার করা হয় জালিয়াতি ও প্রতারণা মামলায় পলাতক এই আসামিকে।

আলোচিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাগীব আলী পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। এরপর তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশ্বনাথ থানায় আদেশ পাঠালে সেখানে জব্দ করার মতো কিছু পায়নি পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে দেশে আসার সময় আবদুল হাইকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তারা জকিগঞ্জ থানায় খবর দিলে বেলা পৌনে ১টার দিকে পুলিশ আবদুল হাইকে থানায় নিয়ে যায়।

সুজ্ঞান চাকমা আরো জানান, সিলেটের কোতোয়ালি থানায় দায়েরকৃত তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা মামলায় আবদুল হাইয়ের বিরুদ্ধে পরোয়ানা ছিল। এ কারণে বিশ্বনাথ থানা পুলিশ তাঁকে জকিগঞ্জ থেকে নিয়ে আসবে। পরে তাঁকে আদালতে তোলা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026