রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭

নিকাব খুলতে অস্বীকার করায় এক নারীর ৩০ হাজার ইউরো জরিমানা ইতালিতে

নিকাব খুলতে অস্বীকার করায় এক নারীর ৩০ হাজার ইউরো জরিমানা ইতালিতে

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউচ ডেস্ক: ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিতে নিকাবধারী এক মুসলিম নারীকে হিজাব খুলতে অস্বীকার করায়।

ইতালির দৈনিক মেসাগেরো ভেনেতো দৈনিকের খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সি নারীকে নিকাব খোলার নির্দেশ দেন নগরীর মেয়র। কিন্তু এ নির্দেশ মানতে অস্বীকার করেন তিনি।

গত মাসে দেশটিতে ঘটনা ঘটেছে বলে দৈনিকটি জানিয়েছে। ইতালির পোদেনোনে প্রদেশের সান ভিতো আল তাগ্লিয়ামেনতোর যুব সংসদ বৈঠকে নিকাব পরে হাজির হওয়ায় এ নারীর জরিমানা করা হয়।

 আলবেনিয়ার বংশোদ্ভূত ওই নারী ১৬ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা করেন মেয়র। আদালতে প্রথমে তাকে চার মাসের কারাদণ্ড এবং ৬০০ ইউরো জরিমানা করে। নারীর দায়ের করা আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালত তাকে ৩০ হাজার ইউরো জরিমানা করে।

উল্লেখ্য. ইতালিতে প্রকাশ্য হিজাবের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ইতালিয় আইনে বলা হয়েছে ‘সঙ্গত কারণ ছাড়া কেউ মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখতে পারবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026