শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২

কোন ছেলের সঙ্গেই মেয়েকে দেখা করতে দিবেন না শ্রীদেবী

কোন ছেলের সঙ্গেই মেয়েকে দেখা করতে দিবেন না শ্রীদেবী

বিনোদন ডেস্ক: কী-ই বা এমন হয়েছিল! দু’-একটা চুমু ছাড়া তো কিছু নয়! কিন্তু, তাতেই রেগে আগুন হয়ে উঠেছেন এক সময়ের হলিউড কাঁপানো অভিনেত্রী শ্রীদেবী। জারি করেছেন ফরমান- শুধু প্রেমিক কেন কোন ছেলের সঙ্গে আর দেখা করা চলবে না!

নায়িকা হয়েও বড় মেয়ে জাহ্নবীকে কেন এমন কড়া শাসনে বাধছেন শ্রীদেবী?

বলিউডে শ্রীদেবীর ঘনিষ্ঠ-মহল বলছে, তিনি নাকি অত্যন্ত রক্ষণশীল এক নায়িকা! কোনও কাজ তিনি মায়ের সঙ্গে পরামর্শ না করে করতেন না। মায়ের শাসন মাথা পেতে নিয়েই তিনি বড় হয়েছেন। সেই জন্য শাসনটাই এখন ফিরিয়ে দিচ্ছেন মেয়েদেরও!

তবে আরও একটা কারণ থাকতে পারে। শ্রীদেবী হয়তো মেয়েকে জনতার অতিরিক্ত কৌতূহল আর বিতর্কের হাত থেকে আগলেই রাখতে চাইছেন। তিনি তো ভালই জানেন, এই ভারতীয় সমাজে মেয়েদের নিয়ে কীরকম কথা চালাচালি হয়! তার উপরে ভাইরাল হয়েছে প্রেমিক শিখর পাহরিয়ারের সঙ্গে জাহ্নবীর ঠোঁট ছোঁওয়ার দৃশ্য! সেটা দেখে দৃশ্যসুখ পাচ্ছেন অনেক বিকৃতমনস্কও! সে সব মা হিসেবে শ্রীদেবীর ভাল না-লাগারই কথা!

ফলে ইচ্ছে না থাকলেও আপাতত প্রায় ঘরবন্দি হয়ে রয়েছেন জাহ্নবী। শুধু যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা বন্ধ, তা-ই নয়! পাশাপাশি মেয়ের কাছাকাছি কোনও ছেলে বন্ধুকেই ঘেঁষতে দিচ্ছেন না শ্রীদেবী!

তার কেবল একটাই কথা, এখন ক্যারিয়ারে মন দিন জাহ্নবী! অনেক ছবির অফারই আসছে এক এক করে,তার কোনও একটা সই করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করুন তার মেয়ে! তবে কোন ছবি করবেন জাহ্নবী, মনে হয় সেটাও ঠিক করে দেবেন শ্রীদেবীই! রকম-সকম দেখে তো তাই মনে হচ্ছে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026