বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬

ট্রাম্পে নীতির কারণে ব্রিটেনে যুদ্ধে জড়াবে রাশিয়া

ট্রাম্পে নীতির কারণে ব্রিটেনে যুদ্ধে জড়াবে রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে! এমনটাই শঙ্কা প্রকাশ করলেন ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান।

র আগে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর সন্দেহ পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের গোড়ার দিকে তিনি বলেছেন, ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের সহায়তায় হয়ত মার্কিন সেনাবাহিনী এগিয়ে যাবে না। পাশাপাশি তিনি ন্যাটোভুক্ত দেশগুলিকে সামরিক ব্যয় বাড়ানোর উপদেশ দিয়েছেন।

আর এই প্রেক্ষাপটে ব্রিটিশ সামরিক, বিমান এবং নৌবাহিনীর সাবেক প্রধানরা উদ্বেগ প্রকাশ করেন। তারা আশংকা করেন, ইউরোপকে সতর্ক করার যে কথা বলা হয়েছে তা শুনতে হবে আর না হয়, তাদের ভাষায়, রাশিয়ার অপ্রতিরোধ্য ‘আগ্রাসনের’ ঝুঁকিতে পড়তে হবে।

আরএএফের সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলে পূর্ব ইউরোপকে রক্ষার মতো পর্যাপ্ত শক্তি আর ন্যাটোর থাকবে না।

ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লর্ড ড্যানন্যাট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রতি নানা হুমকি দিয়েছেন এবং এগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। একই অভিমত ব্যক্ত করেন ব্রিটেনের নৌবাহিনীর সাবেক প্রধান লর্ড ওয়েস্টও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025